ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বদলিতে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বদলি কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল অ্যাড্রেস তৈরির নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ আগস্টের মধ্যে ই-মেইল অ্যাড্রেস তৈরি করে নির্ধারিত ঠিকানায় অধিদপ্তরকে তা জানাতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ২০ মে-এর চিঠির পরিপ্রেক্ষিতে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়। এ কার্যক্রম নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই নীতিমালার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত প্রতিষ্ঠানপ্রধান ও সব শিক্ষকের বদলি কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল অ্যাড্রেস তৈরি করা অত্যন্ত জরুরি।
এ অবস্থায় বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও সব শিক্ষকের বদলির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল অ্যাড্রেস তৈরি করতে বলা হয়েছে। তৈরি করা ই-মেইল অ্যাড্রেসটি নির্ধারিত মেইল ঠিকানা ([email protected]) অথবা সংযুক্ত গুগল ফর্মের মাধ্যমে আগামী ৩০ আগস্টের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নিশ্চিত করতে হবে।
নোটিশে এ সংক্রান্ত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে। বদলি কার্যক্রমের অংশ হিসেবে ই-মেইল অ্যাড্রেস তৈরির এ প্রক্রিয়া সম্পন্ন করার পরই সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরকে জানাতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু