ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বিএনপি ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগোচ্ছে: সারজিস
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির চাঁদপুর জেলা সাংগঠনিক সমন্বয় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘আমরা যখন বিএনপির সমালোচনা করি, তখন আমাদের বিএনপির বন্ধুরা মনে করেন, আমরা তাদের বিরোধিতা করছি। কিন্তু বিএনপি যদি ব্যর্থতার দিকে এগিয়ে যায়, সেটি যেমন তাদের জন্য ক্ষতিকর, তেমনি বাংলাদেশের জন্যও ক্ষতিকর। তারা সংসদে কিংবা সংসদের বাইরে লোক দেখানো বা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজ করে দেখাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
দেশের সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিক্ষককে এভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। পুরো বাংলাদেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা আমরা দেখছি। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দায়িত্বশীলরা এসব ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, বিচার নিশ্চিত করবেন এবং ঘোষিত রায় বাস্তবায়ন করবেন।’
তিনি আরও বলেন, ‘সংসদে এবং সংসদের বাইরে আমরা আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। এনসিপি বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা ও আমলনামা পুরো দেশের মানুষের সামনে তুলে ধরেছে। বিএনপির উচিত নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করা।’
সারজিস আলম বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখনই বাইরে কথা বলতে যাচ্ছি, তখন আমাদের ওপর হামলা করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আবার সংসদে যখন কথা বলছি, তখন সরকারি দল ও তাদের ঘনিষ্ঠ দলগুলো মিলে আমাদের মতামত দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বিরোধী দল হিসেবে কোনো পোষ্য বিরোধী দল হতে চাই না। আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকারদলীয়দের দেশের ও জনগণের পক্ষে যে ভূমিকা পালন করা উচিত, তারা সেটিই করবে। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ও রাজনৈতিক পরিষদ সদস্য আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ, এনসিপি চাঁদপুর জেলার আহ্বায়ক মো. মাহবুব আলম ও সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা