ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রতিটি ইউনিয়নে প্রার্থী দিতে চায় এনসিপি

২০২৬ আগস্ট ২৮ ১৮:৩৫:৪৭

প্রতিটি ইউনিয়নে প্রার্থী দিতে চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দেশের প্রতিটি ইউনিয়নে প্রার্থী ঘোষণা করতে চান বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা বিষয়টি বিশ্বাস ও স্বীকার করতে চায় না।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে এনসিপির জেলা কমিটির ব্যানারে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধির জন্য কমিটি গঠন করা জরুরি। এ জন্য তাঁরা দেশের প্রতিটি জেলায় সফর করছেন। প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি থাকবে বলেও জানান তিনি।

সারজিস আলম বলেন, ‘এবার স্থানীয় নির্বাচনে দেশের প্রত্যেকটি ইউনিয়নে এনসিপি থেকে প্রার্থী ঘোষণা করতে চাই। এনসিপি থেকে একজন করে আমরা প্রাথমিকভাবে সমর্থন দেব। এই প্রসেসটার মধ্য দিয়ে বড় দল হিসেবে এনসিপির গড়ে ওঠা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার যে ধাপ, সেই ধাপটা সম্পূর্ণ হবে।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে তারা সংসদটাকে সরকারদলীয় সংসদ বানানোর চেষ্টা করছে, এ অপচেষ্টা কখনো দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না; বরং বিরোধী দলকে রিসিভ করতে শিখুন, তাদের কথা বলতে দিন, আপনারা এ বিষয়গুলো সংশোধন করে কাজ করেন। আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, আমরা সহযোগিতা করব। আর যদি আপনারা দেশ মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যান, তাহলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে জনগণকে নিয়ে আমাদের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই হবে ইনশাআল্লাহ।’

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে। তারা তিনটি সেক্টরে অগ্রাধিকার নির্ধারণ করেছিল এবং জ্বালানি ও আইনশৃঙ্খলার মতো সেক্টরগুলোতে বিশেষভাবে নজর রাখার কথা বলেছিল। কিন্তু এসব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা নিজেদের মধ্যবিত্ত বললেও তাঁরাও জানেন, তাঁরা ঋণগ্রস্ত এবং ঠিকমতো চলতে পারছেন না। মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ থাকছে না, কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে।

তিনি বলেন, ‘বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায়, স্বীকার করতেও চায় না।’

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের দাবিগুলো তুলে ধরতে তাঁরা বিভাগীয় শহরগুলোতে লংমার্চ করছেন। বিরোধী দল হিসেবে এবং শুভাকাঙ্ক্ষী হিসেবেও তাঁরা বিএনপিকে চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান যে তারা প্রত্যেকটি জায়গায় ব্যর্থ হচ্ছে এবং মাঠপর্যায়ে মানুষের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের... বিস্তারিত