ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
এমপিদের যে তিন বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সংসদীয় দলের সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, চিফ হুইপ, হুইপ ও সংসদ-সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মোটা দাগে তিনটি বিষয়ে মন্ত্রী ও সংসদ-সদস্যদের সতর্ক করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভা-সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়া এবং দলের ভেতরে কোনো ধরনের কোন্দল তৈরি না করার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীকে জয়ী করতে সংসদ-সদস্যদের ভূমিকা রাখার নির্দেশনাও দেন তারেক রহমান। বিশেষ করে ইউনিয়ন পরিষদে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করা এবং ‘সৎ ও যোগ্য’ প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা বলেন তিনি।
একাধিক সংসদ-সদস্য জানান, প্রধানমন্ত্রী তাঁদের সতর্ক করে বলেছেন, আগামী নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। এ অবস্থায় ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়া ঠিক হবে না। অনেক সংসদ-সদস্য তাঁদের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন এবং তরুণদের সামনে আনছেন। তবে এ ক্ষেত্রে তৃণমূল নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে তৃণমূল পর্যায়ে কোনো ক্ষোভ বা প্রশ্নের সৃষ্টি না হয়। দলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের দূরত্ব বা বিরোধ তৈরি করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিএনপি সিরিয়াস
সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সব সংসদ-সদস্য ও মন্ত্রীকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশনা দেন।
সরকারের বিরুদ্ধে যেসব প্রচার, অপপ্রচার বা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার এবং এর জবাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
অপপ্রচারের জবাব দিতে মাঠে থাকার নির্দেশ
সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাব দিতে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশও দেন তারেক রহমান। বিদ্যমান সংকট নিয়ে মন্ত্রীরা যে ব্রিফ করেছেন, তার সঠিক বার্তা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে সরকার সম্পর্কে যাতে মানুষ ভুল না বোঝে, তা নিশ্চিত করতে দলীয় সংসদ-সদস্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়।
বিদ্যুৎ-জ্বালানি, সার ও গ্যাসের সংকটের বিষয়ে স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে মানুষকে অবহিত করার জন্যও দলীয় সংসদ-সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় জানানো হয়, সারের সংকট কাটাতে আগামী দু-এক দিনের মধ্যেই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে সংশ্লিষ্টরা এ বিষয়ে কাজ শুরু করেছেন। সার সরবরাহ ও বিতরণ যাতে যথাযথভাবে হয়, সেদিকেও সরকার কড়া নজর রাখছে। এ বিষয়ে কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন