×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ২৪ পদাতিক ডিভিশন

২০২৬ আগস্ট ২৮ ১১:৫০:০২

সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ২৪ পদাতিক ডিভিশন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যশোর সেনানিবাসে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

এবারের প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স করপোরাল মো. হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশনের শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

গত ২২ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় সেনাসদস্যরা মুষ্টিযুদ্ধের বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত