ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এই সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাঁধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ না।’
অতীতে দেশের সংসদের অনেক খারাপ রেকর্ড রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এমনকি বাংলাদেশের সংসদে স্পিকারকে পর্যন্ত হত্যা করা হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে সংসদ অধিবেশন চলাকালে সরকারি ও বিরোধী দলের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন স্পিকার।
দীর্ঘ ৪০ বছর সংসদে থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই বর্তমান সংসদ গঠিত হয়েছে।’ সরকারি ও বিরোধীদল—উভয় পক্ষের সদস্যদের ধৈর্য ধারণ করে সংসদের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, অনেক কষ্টের পরে গণতন্ত্র অর্জিত হয়েছে। গণতন্ত্র যাতে বহাল থাকে, সে জন্য প্রতিটি সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে। তিনি সংসদ সদস্যদের সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ পড়ার আহ্বান জানান।
তিনি বলেন, স্পিকার যখন কথা বলেন, তখন সবাইকে বসে শুনতে হয়। ‘এই আইন-নীতি যদি না মানেন, ভঙ্গ করেন, তাহলে এই সংসদ বেশিদিন চলবে না,’ যোগ করেন হাফিজ উদ্দিন।
যেভাবে উত্তেজনা শুরু
এদিন অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কথাই না বলতে দেন, তাহলে কিসের বাকস্বাধীনতা।’
এর পরই সংসদে হট্টগোল শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানানো হয় বিরোধীদলের পক্ষ থেকে।
একপর্যায়ে বক্তব্য দিতে দাঁড়ান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নতুন করে এই শব্দগুলো (পল্টনের বক্তৃতা) উচ্চারণ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? তিনি শুরু থেকেই সংসদে দুঃশাসন দেখিয়েছেন। তিনি শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন। আমরা তার ছাত্র হিসেবে এখানে আমি নাই। উনি শিক্ষক হলে ইউনিভার্সিটি খুলুন, সেখানে উনি বক্তব্য দিতে পারবেন। এটা ফ্যাসিবাদের সংস্কৃতি। আমি দায়িত্ব নিয়ে বলছি উনাকে দুঃখ প্রকাশ করতে হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ