ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ সরকারের
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা এবং মাঠপর্যায়ের জনবল সংকট কাটাতে বাংলাদেশ পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নতুন করে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। এসব পদ সৃজিত হলে অন্যান্য অঞ্চলের মতো রংপুর জেলাতেও অনুপাত অনুযায়ী পুলিশ সদস্যের সংখ্যা বাড়বে।
একই সঙ্গে রাজস্ব বাজেটের আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় পুলিশের প্রস্তাবিত ৪ হাজার এসআই (গ্রেড-১০) নিয়োগ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া কনস্টেবল নিয়োগের সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক