ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
স্পিকারকে চিঠিতে যা লিখলেন ৬৭ এমপি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য।
স্পিকারের কাছে গত ২৩ আগস্ট আনুষ্ঠানিক লিখিত আপত্তির চিঠি জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠি ও এর বিভিন্ন দিক তুলে ধরলে বিষয়টি সামনে আসে। চিঠিতে ৬৭ জন সংসদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
চিঠিতে সংসদ সদস্যরা উল্লেখ করেন, ‘সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট আসনে নির্বাচিত এমপির ওপর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের তদারকির কোনো সুযোগ নেই। কোথাও কোথাও এই ধরনের দায়িত্ব বণ্টন সরাসরি সংসদীয় রীতি ও সংবিধানের পরিপন্থি।’
চিঠিতে আরও বলা হয়, ‘জবাবদিহিতার কাঠামোর কারণেই কোনো আইন একজনকে অপরজনের কাজ তদারকি, অনুমোদন বা সমন্বয়ের ক্ষমতা দেয়নি। বিশ্বে নারী প্রতিনিধিত্বে শীর্ষের রয়েছে রুয়ান্ডা (বর্তমানে ৬৩.৮%)। সেখানে সংরক্ষিত আসনের সদস্যরা স্থানীয় নারী পরিষদ ও জেলা পরিষদ সমন্বয়ে গঠিত নির্বাচকমণ্ডলীর (Electoral College) মাধ্যমে নির্বাচিত হন। তাঁদের নির্বাচনি এলাকা থাকে একটি সম্পূর্ণ প্রদেশ। প্রদেশ-পর্যায়ের সংরক্ষিত সদস্য কোনো প্রত্যক্ষভাবে নির্বাচিত অধস্তন ডেপুটির কাজ তদারকির ক্ষমতা রাখেন না। তাঁদের ম্যান্ডেট নীতিনির্ধারণী এবং আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে।’
চিঠিতে বলা হয়, বিশ্বের কোনো প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক কাঠামোতেই একই এলাকায় একজন প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যের কাজের ওপর অন্য কোনো সদস্যের আইনি তদারকি বা সমন্বয়ের নজির নেই।
এ ছাড়া চিঠিতে পাকিস্তান, তানজানিয়া, উগান্ডা ও কেনিয়া, নিউজিল্যান্ড এবং ভারতের সংসদে নারী প্রতিনিধিত্বের বিধানও তুলে ধরা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় আইনের শাসন, স্বচ্ছতা-জবাবদিহিতা ও প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে প্রত্যক্ষভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব প্রদানের উদ্যোগ ও প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহার করার কোনো বিকল্প নেই। অতএব, উপর্যুক্ত বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করা হলো।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি