×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’

২০২৬ আগস্ট ২৬ ২০:৫৫:৩৪

‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছেন এবং গণহত্যা চালিয়েছেন, তার পরিণতি তাঁকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেছেন, ‘ডিসেম্বরে দেশে ফেরার কথা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না।’

বুধবার সন্ধ্যায় রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভায় এসব মন্তব্য করেন তিনি।

তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়ে সারজিস আলম বলেন, জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

জেলা পরিষদগুলোর বর্তমান গঠন নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, ‘জেলা পরিষদগুলো দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে এবং এসব পরিষদ দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করতে হবে।’

সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাঙামাটি জেলার এনসিপির সদস্য সচিব মো. শোয়েব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, যুগ্ম সদস্য সচিব প্রিয় চাকমাসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত