ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাকায় চালু হচ্ছে নতুন কোরিয়া ভিসা সেন্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে এ কেন্দ্র চালু হবে।
নতুন কেন্দ্র চালুর পাশাপাশি সাধারণ ভিসা আবেদন ও পাসপোর্ট সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি চালুর পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন কেবল ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে।
তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ ও ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন করা হবে।
নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।
দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা থাকবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কখন থেকে এ সুবিধা চালু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে।
ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরুর সময়, সেবার সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়ম, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনার অন্যান্য বিষয় পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের নতুন আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাসের আশা, পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসাসংক্রান্ত সেবায় আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন