ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়াজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

২০২৬ আগস্ট ২৬ ০৮:৫৫:২৬

মালয়েশিয়াজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: ‘মাদানি দিহায়াতি, উম্মাহ দিবারকাতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মালয়েশিয়াজুড়ে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা, দরুদ-সালাম ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন হাজারো মুসল্লি।

জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেলাঙ্গরের সেরডাংয়ে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) ক্যাম্পাসে। এতে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল অংশ নেন। শোভাযাত্রার বিভিন্ন দলসহ অনুষ্ঠানে ৪ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান, শিক্ষামন্ত্রী দাতুক সেরি ফাদলিনা সিদেক, স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ড. জুলকেফলি আহমাদ, সরকারের প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর এবং মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগের (জাকিম) মহাপরিচালক দাতুক ড. সিরাজুদ্দিন সুহাইমি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ঈদে মিলাদুন্নবী উদযাপন কিংবা শোভাযাত্রার মধ্যেই ইসলামের প্রতি ভালোবাসাকে সীমাবদ্ধ রাখা উচিত নয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা অনুসরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও মানবকল্যাণের বার্তা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। তাঁর মতে, এ ধরনের আয়োজন মুসলিমদের মধ্যে সচেতনতা, চেতনা ও আলোকিত মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে পারে।

সেলাঙ্গরে রাজ্য পর্যায়ের আয়োজনে শাহ আলম ইসলামিক লেকচার অ্যান্ড মুজাকারাহ হলে অংশ নেন সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ। অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মুসলিম নারী ও পরিবার-সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ৮৪ বছর বয়সি হিন্দন আবদুল্লাহকে ঈদে মিলাদুন্নবী ব্যক্তিত্ব পুরস্কার দেওয়া হয়।

নেগেরি সেমবিলানে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন ইয়াং দিপেরতুয়ান বেসার নেগেরি সেমবিলান তুয়াংকু মুফরিজ তুয়াংকু মুনাওয়ির ও তুয়াংকু অ্যাম্পুয়ান বেসার তুয়াংকু আয়েশা রোহানি তেংকু বেসার মাহমুদ। সেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ৭৪টি দলের প্রায় ৪ হাজার মানুষের শোভাযাত্রা আয়োজনের কথা ছিল। তবে টানা ভারি বৃষ্টির কারণে শোভাযাত্রাটি বাতিল করা হয়।

জোহরে বাতু পাহাতে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মেন্তেরি বেসার দাতুক ওন হাফিজ গাজি প্রায় ৫ হাজার মানুষের শোভাযাত্রায় নেতৃত্ব দেন। সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি দল এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাতু পাহাত জেলা অফিস প্রাঙ্গণ থেকে সুলতান ইসমাইল মসজিদে পৌঁছায়।

তেরেংগানুতে রাজ্যের রিজেন্ট তেংকু মুহাম্মদ ইসমাইল সুলতান মিজান জয়নাল আবিদিন অনুষ্ঠানে অংশ নেন। এতে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘উম্মাহ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছে কমিউনিটি সংগঠন গং টক নাসেক কেয়ার ও আন্তর্জাতিক মানবিক ফ্লোটিলা মিশনের কর্মী মুহাম্মদ আস্মাউই মুখতার। অন্যদিকে ইসলামিক লেখক পুরস্কার পেয়েছেন ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদিনের (ইউনিসজা) শিক্ষক অধ্যাপক ড. এংকু আহমাদ জাকি এংকু আলভি।

কেদাহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান আল আমিনুল করিম সুলতান সালেহউদ্দিন সুলতান বাদলিশাহ ও রাজা মুদা কেদাহ তেংকু সারাফুদ্দিন বাদলিশাহ। পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, রাজকীয় বক্তব্য, বিশেষ ভিডিও প্রদর্শন ও মারহাবান পরিবেশনা হয়। ইমাম ব্যক্তিত্ব পুরস্কার পান চে ইসমাইল বাকার। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন কেদাহর সাবেক মুফতি দাতুক পাদুকা শেখ হাসবুল্লাহ আবদুল হালিম।

পেরাকে ইপোর ক্যাসুয়ারিনা কনভেনশন সেন্টারে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন সুলতান নাজরিন শাহ ও রাজা পেরমাইসুরি তুয়াংকু জারা সালিম। অনুষ্ঠানে প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সেখানে আসমাউল হুসনা পাঠ, পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত এবং সম্মিলিত দরুদ পাঠ করা হয়। প্রবীণ পরিচালক ও অভিনেতা দাতুক রহিম রাজালি ‘জায়েদ বিন সাবিত অ্যাওয়ার্ড’ লাভ করেন।

মেলাকায় প্রায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১০১টি দল নিয়ে তুন মোহাম্মদ আলি রুস্তাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। বুকিত সেরেন্দিতের তুন ফাতিমাহ স্টেডিয়াম থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বুকিত বারুর ইসলামিক সেন্টার স্কয়ারে গিয়ে শেষ হয়।

পেনাংয়ের রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াং দিপেরতুয়া নেগেরি তুন রামলি নগাহ তালিব ও তার স্ত্রী তোহ পুয়ান রাজা নূরা আশিকিন রাজা আবদুল্লাহ। সাবেক পেনাং রাজ্য সচিব দাতুক সেরি জুলকিফলি লংকে এ বছরের রাজ্য পর্যায়ের ঈদে মিলাদুন্নবী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজনকে পুরস্কৃত করা হয়। এর আগে ৪৪টি দলের ১ হাজার ৩২০ জন অংশগ্রহণকারী ৩০০ মিটার শোভাযাত্রায় অংশ নেন।

পাহাংয়ে রাজ্যের রিজেন্ট তেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ অনুষ্ঠানে অংশ নেন। সাবেক পাহাং রাজ্য অর্থ কর্মকর্তা দাতুক নরজান আহমাদকে ২০২৬/১৪৪৮ হিজরির পাহাং ঈদে মিলাদুন্নবী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে তিনি সনদ, ক্রেস্ট ও ১০ হাজার রিঙ্গিত অর্থ পান।

সাবাহতে কোটা কিনাবালুর সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন ইয়াং দিপেরতুয়া নেগেরি তুন মুসা আমান। এতে ১০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। এর আগে ৯৬টি দলের অংশগ্রহণে পদাং মেরদেকা থেকে এসআইসিসি পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কেলান্তানের কুবাং কেরিয়ানের আল তাকওয়া মসজিদে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় মাস উদযাপন উপলক্ষে ছিল ব্যতিক্রমী আয়োজন। সেখানে ২০টির বেশি ঘোড়া ও প্রায় ৪০০ মানুষ অংশ নেন। আয়োজকদের ভাষ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সময় থেকেই ঘোড়া বিভিন্ন কাজে ও যাতায়াতে ব্যবহৃত হয়ে আসায় শোভাযাত্রায় ঘোড়ার উপস্থিতির প্রতীকী গুরুত্ব রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত