ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

এআই দিয়ে তৈরি গান অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ

২০২৬ আগস্ট ২৫ ২১:৩৪:১৪

এআই দিয়ে তৈরি গান অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ

ডুয়া ডেস্ক: এআই দিয়ে তৈরি গান অস্ট্রেলিয়ান মিউজিক চার্টে যুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে কেবল মানুষের তৈরি গানই এই চার্টে অন্তর্ভুক্ত হবে।

দ্য অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ARIA) জানিয়েছে, এ সিদ্ধান্তের মাধ্যমে মানুষের নিজস্ব শিল্পকে প্রাধান্য দেওয়া হবে।

নতুন নিয়মে বলা হয়েছে, শিল্পীরা গান তৈরিতে এআইয়ের সহায়তা নিতে পারবেন। তবে গান অবশ্যই শিল্পীদের নিজেদের লেখা হতে হবে এবং সুর দেওয়ার ক্ষেত্রে নিজস্ব সুর ও বাদ্যযন্ত্র ব্যবহার করতে হবে। এআইয়ের সহায়তায় মাস্টারিং, ড্রাম মেশিন ও অটো-টিউনের ব্যবহার বহাল থাকবে।

কেন এই নতুন নিয়ম

ফাওয়াজের তৈরি ‘ম্যাডনেস’-এর কভার নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হলে পরে তিনি স্বীকার করেন যে গানটি তৈরিতে এআইয়ের সহায়তা নেওয়া হয়েছিল। গানটি সম্প্রতি ARIA-এর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্পটিফাইয়ে গানটি ৪৮ মিলিয়নবার স্ট্রিম করা হয়েছে।

ফাওয়াজ প্রথমে গানটিতে এআই ব্যবহারের বিষয়টি উল্লেখ না করলেও পরবর্তী সময়ে সমালোচনার মুখে এ বিষয়ে ক্রেডিট যুক্ত করেন। ARIA-এর মতে, প্রতিযোগিতামূলক বাজারে শিল্পীরা নিজেদের অবস্থান তৈরি করতে লড়াই করছেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি গানকে তারা উৎসাহিত করতে চান না।

এআই ব্যবহার করলে স্বীকৃতি দিতে হবে

নতুন নিয়মে বলা হয়েছে, যেসব শিল্পী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন, তাদের কাজে অবশ্যই তা উল্লেখ করতে হবে। ARIA জানিয়েছে, কোনো গান এআই দিয়ে তৈরি হয়েছে বলে প্রমাণিত হলে চার্টে ওই গানের অবস্থান সংশোধন করা হতে পারে।

কোনো গান যদি এক নম্বর অবস্থানে থাকে এবং পরে সেটি নিয়ম ভঙ্গ করে তৈরি হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে ARIA পুরস্কার ফেরত দেওয়ার জন্য বলতে পারে। চার্ট থেকে বাদ দেওয়া হলে শিল্পী ও তাঁর প্রতিনিধিরা অভিযোগ জানাতে পারবেন।

এআইয়ের সহায়তা নিতে পারবেন শিল্পীরা

ARIA-এর এক্সিকিউটিভ চিফ অ্যানাবেল হার্ড বলেন, নতুন নিয়মগুলোর উদ্দেশ্য হলো সত্যিকার অর্থে প্রতিভাবান শিল্পীরা যেন কৃত্রিম বুদ্ধিমত্তার ভিড়ে হারিয়ে না যান।

চার্টে তাঁদের নাম সংযুক্ত করার সুযোগ দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি গান যাতে পুরস্কৃত না হয়, সেই উদ্দেশ্যেই মূলত নতুন নিয়ম করা হয়েছে। হার্ড আরও বলেন, শিল্পীরা ইতিমধ্যে তাঁদের গানে এআই টুল ব্যবহার করেছেন। এসব ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন এবং তা করা হবে।

অস্ট্রেলিয়ান ইলেকট্রনিক্স পিকিং ডাক নতুন এই নিয়মকে সমর্থন করেছে। দলটি সম্প্রতি ২০১৪ সালের একটি হিট গান শেয়ার করে, যেটি এআই দিয়ে তৈরি ছিল এবং ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়তা পায়।

দলটি রসিকতা করে বলে, গানটি এআই দিয়ে তৈরি করা হয়েছিল, যাতে অস্ট্রেলিয়ার রেডিও স্টেশনগুলোতে এটি প্রচার করা হয়। ব্যান্ড সদস্য আদম হাইড বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিজস্বতাকে নষ্ট করে দিয়েছে।

নতুন এই নিয়ম সুইডেনও অনুসরণ করতে যাচ্ছে। সুইডেনের মিউজিক চার্ট থেকে এআই দিয়ে তৈরি গান মুছে ফেলা হবে বলে জানা যায়।

জুলাই মাসে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রি (এফপিআই) ঘোষণা করেছিল, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকা মিউজিক চার্ট-সংক্রান্ত এআই বিষয়ক নীতি অনুসরণ করতে যাচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত