ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২ লাখ ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র, জানুন বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পর্যটন বা ব্যবসার জন্য গিয়ে পরে আশ্রয়ের আবেদন করে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ ধরনের প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্প্রতি ফক্স নিউজ ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় দুই লাখের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনেক বিদেশি স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন এবং পরবর্তী সময়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এ ধরনের আবেদনকারীদের শনাক্ত করে তাদের ভিসা বাতিলের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি পিগোট। তিনি বলেন, প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। ফলে শেষ পর্যন্ত কতজন আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে, তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বল্পমেয়াদি ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা বিদেশিদের ওপর অভিবাসন নীতির কঠোরতার নতুন প্রভাব পড়তে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?