ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
তিনদিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের পশুর নদী এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৬ জেলেকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক জেলের ফোন কলের সূত্রে ধরে গতকাল রবিবার রাতে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
নৌপুলিশ ও কোস্টগার্ড সূত্র জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলার রায়ন্দা থেকে ১৬ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হয় একটি ট্রলার। মাছ ধরার দুই দিন পর ২১ আগস্ট হঠাৎ তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে তারা বঙ্গোপসাগর সংলগ্ন পশুর নদী এলাকায় দিশাহীনভাবে ভাসতে থাকেন। মাঝসমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায় জেলের দল দীর্ঘ সময় জরুরি সহায়তার জন্য কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরবর্তীতে ২৩ আগস্ট রাতে ভাসতে ভাসতে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে লোকমান নামের এক জেলে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ফজলে রাব্বি মিয়া। বিষয়টি জানার পরপরই ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. রবিউল ইসলাম উদ্ধার তৎপরতা দ্রুত শুরু করতে বাগেরহাট নৌ-পুলিশ, মোংলা কোস্টগার্ড ও নৌবাহিনীর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেন।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে সাগর এলাকায় মোবাইলের নেটওয়ার্ক ছিল দুর্বল। এ কারণে কলকারীর সঙ্গে যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তাই বোটটির সঠিক অবস্থান শনাক্ত করতে নৌবাহিনীর কিছুটা বেগ পেতে হয়। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর পশুর নদী এলাকা থেকে বিকল ট্রলারসহ জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করে নৌবাহিনী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর