ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ যা জানাল সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাবে না। তাঁর মতে, নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের ক্ষেত্রে দুর্গাপূজা, বন্যা ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।
সোমবার (২৪ আগস্ট) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ লোকাল গভর্নমেন্ট ইলেকশন’ বিষয়ে এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য কিছু আইন-কানুন ও বিধি-বিধান সংশোধন করতে হচ্ছে। তবে এতে তেমন সময় লাগবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজ শেষ করে তা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কমিটমেন্টের কোনো ঘাটতি নেই। জাতীয় নির্বাচন যেভাবে করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে খারাপ হবে না; বরং আরও ভালো করার চেষ্টা থাকবে। ওই নির্বাচনে যে স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়েছে, তার নিচে যাওয়া যাবে না। সম্ভব হলে তার চেয়েও ভালো করার চেষ্টা করা হবে। সবার সহযোগিতা নিয়ে তা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানানো হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সরকার স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে না, আমরাই নেব। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে আমরাই সিদ্ধান্ত নেব। দিনক্ষণ আমরাই ঠিক করবো। এটা এমন নয় যে সরকার একটি তারিখ দেবে আর আমরা তা ঘোষণা করে দেব। আমাদের সামগ্রিক প্রস্তুতি চলমান আছে।’
অনুষ্ঠানে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?