ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
‘শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবেন না’
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, স্কুলের পরিচালনা কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতাকে রাখা উচিত নয়। এর পরিবর্তে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করে তাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কায়সার কামাল।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দলীয় প্রভাবের সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, কমিটির হাতে কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে, যা অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ তৈরি করে। যারা সক্রিয় রাজনীতি করতে চান, তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক কমিটি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষকদের সামাজিক মর্যাদা তুলে ধরে কায়সার কামাল বলেন, একজন শিক্ষক কর্মজীবন শেষ করলেও তার পরিচয় ও সম্মান থেকে যায়। জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে শিক্ষকরা ‘স্যার’ বা ‘ম্যাডাম’ হিসেবে শ্রদ্ধার জায়গায় থাকেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র মেরামতের সর্বজনীন কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবার জন্য কাজ করছেন এবং প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা সময় দিয়ে দেশের দায়িত্ব পালন করছেন। তার সংস্কারমূলক উদ্যোগগুলোকে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে থেকে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারীসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে অবসর নেওয়া শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমিয়ে শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের বক্তব্যে বিষয়টি গুরুত্ব পায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু