ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সমালোচনা আমাকে থামাতে পারবে না: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, মন্ত্রীত্ব পাওয়ার পর থেকে শুধু সমালোচনাই শুনছেন। তবে তাতে তিনি থেমে যাননি, ভবিষ্যতেও থামবেন না। সমালোচনা তাঁকে কোথাও আটকে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে উপাচার্যদের সঙ্গে ‘সংলাপ’ শীর্ষক দুই দিনব্যাপী আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী ১৯৮১ সালের ১৭ জানুয়ারি জিয়াউর রহমানের সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হিজবুল বাহার নৌবিহারে শিক্ষা সফরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তখনও বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছিল। জিয়াউর রহমান সেদিন শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে থাকতে হয় না। আর সে কারণেই তিনিও থেমে থাকবেন না।
শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষক সমাজকে আরও বেশি গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিগত সময়ে অধিক হারে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করে তিনি বলেন, বেশি বিশ্ববিদ্যালয় হলেই হবে না; সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এ কারণে সরকার নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়নি।
তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। এ কাজ এগিয়ে নিতে উপাচার্যদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করারও আহ্বান জানান।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন উচ্চশিক্ষার উদ্দীপনা ও রূপান্তর প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫০-এর বেশি উপাচার্যসহ নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর