ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
চাঁদাবাজ চক্র নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি চাঁদাবাজির উদ্দেশ্যে একটি চক্র হাসপাতাল, চিকিৎসকসহ অন্যান্য পেশাজীবীদের টার্গেট করছে বলেও জানান মন্ত্রী।
আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে চিকিৎসাধীন ডা. আসাদুর রহমানকে দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে ব্যর্থ হলে বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র বড় বড় হাসপাতাল, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীকে টার্গেট করে প্রথমে ভয়ভীতি ও হুমকি দিত। পরে আঘাত করে তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করাই ছিল চক্রটির উদ্দেশ্য। চক্রটির সাত সদস্যের মধ্যে চারজনকে পুলিশ ও ডিবি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। লক্ষ্মীপুর, যাত্রাবাড়ী ও সাতারকুল থেকে তিনজনকে এবং ঘটনার দিন ঘটনাস্থল থেকেই একজনকে আটক করা হয়।
তিনি বলেন, পুলিশের আরও কাজ বাকি রয়েছে। এসব সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রকে নির্মূল করতে চাই। আজও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, তাদের অতি শিগগির হেফাজতে নিতে হবে। তা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের হয়তো উদ্দেশ্য রাতারাতি কোটিপতি হওয়া। তারা গডফাদারদের নামও ব্যবহার করে। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যেই মূলহোতাকে গ্রেপ্তার করতে পেরেছে। তিনি বিদেশে ছিলেন। হুন্ডি ব্যবসায় লোকসান খেয়ে দেশে ফিরে কিছু সন্ত্রাসীকে একত্র করে চক্রটি গড়ে তোলেন। তাঁদের টার্গেট ছিল ধনাঢ্য ব্যক্তিরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধু চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে না, তাঁদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত আছেন কি না, সেই তালিকাও করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ