ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঐতিহ্যবাহী নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছিল: ড্যানি
পার্থ হক: ঢাকা শহরের প্রতিষ্ঠার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ২১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী।
এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, পুরোনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হারিয়ে যেতে বসেছিল। গণতান্ত্রিক সরকারের আমলে এ আয়োজন আবার শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে।’ একই সঙ্গে তিনি প্রতিযোগিতার সফলতা কামনা করেন।
ঢাকার দীর্ঘদিনের ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহকে ধারণ করে আয়োজিত এ নৌকা বাইচের মধ্য দিয়ে নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান