ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সাধারণ জনগণ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আন্দালিভ রহমান পার্থসহ চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এ আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি ভোলা সদর বাজারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বাংলাস্কুল মোড়, সদর রোড ও চকবাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা যুব সংহতির আহ্বায়ক মো. নূরে আলম সিদ্দিকী টিটু, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. গোরাম হোসেন, সদস্যসচিব আনোয়ার হোসেন, জেলা ছাত্র সমাজের সদস্যসচিব মো. হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিভ রহমান পার্থ। পরে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই