ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বঙ্গভবনে শুক্রবার (২১ আগস্ট) রাতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে স্পিকার তাতে অনুমোদন দেন। শপথ অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন এতদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।
যে শপথ নিলেন রাষ্ট্রপতি
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের আগে শপথ বা দৃঢ় ঘোষণা করতে হয়। শপথ অনুষ্ঠানে নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন—
‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ় চিত্তে ঘোষণা করছি যে, আমি আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিবো। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবো। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিবো এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিবো।’
রাষ্ট্রপতির এই শপথের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। শপথে রাষ্ট্রপতির সংবিধান রক্ষা, রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং ভীতি, অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের ঊর্ধ্বে থেকে আইন অনুযায়ী সবার প্রতি যথাযথ আচরণের অঙ্গীকার প্রতিফলিত হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?