ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য অধিদপ্তরের ৩ পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে সরকার। ১৯ ও ২০ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পরিবর্তন আনা হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব সাইফূল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজেট) ডা. মোহাম্মদ আবুল বাশার সরকারকে উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সহকারী পরিচালক (পার-১) ডা. মোহাম্মদ নুরুল হককে উপপরিচালক (পার-১) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ ছাড়া উপপরিচালক (পার-১) ডা. মো. ফিরোজুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাকে গাজীপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের এসব পদে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত কার্যকর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু