ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ কক্ষে এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান এবং পরে বিভিন্ন দলের এমপিরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। এ সময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির হাতে একটি লাল গোলাপ তুলে দিয়ে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছার পর সংসদ কক্ষে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। জবাবে নবনির্বাচিত রাষ্ট্রপতি হাত তুলে সংসদ সদস্যদের সালাম জানান।
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে মির্জা ফখরুল নিজের আসন থেকে উঠে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলিও করেন।
এরপর বিভিন্ন দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে এগিয়ে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করে তাকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর সংসদ কক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় উদযাপন করেন সংসদ সদস্যরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি