ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
বিআইডব্লিউটিসির জমি-স্থাপনা পরিদর্শন করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বিভিন্ন কার্যালয়, জমি ও স্থাপনা পরিদর্শন করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। পরিদর্শনকালে উন্নয়ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠানের আয় বাড়ানো যায়, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ আঞ্চলিক কার্যালয়সহ সংস্থাটির বিভিন্ন জায়গা, জমি ও স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি পর্যায়ক্রমে বিআইডব্লিউটিসির বেইজঘর, বহর অফিস, কয়লা ঘাট, গোকচর জমি, হাজীগঞ্জ বাংলো, ঈসা খাঁ বাংলো, সিরাজউদ্দৌলা রোডের অফিস ও জমি এবং গোদনাইলে সুস্তারী জমি পরিদর্শন করেন।
এ সময় চেয়ারম্যান এসব সম্পদ ও স্থাপনার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) জেসমিন আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) সোয়াত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
চেয়ারম্যান বহর অফিস ও নিতাইগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির বিভিন্ন সম্পদ ও স্থাপনা পরিদর্শনের মাধ্যমে সেগুলোর কার্যকর ব্যবহার, উন্নয়ন এবং আয় বৃদ্ধির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?