ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘শিবিরকে ভোট দেওয়া তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখি না’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ শিবিরকে ভোট দেওয়ার সমালোচনা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ ধরনের তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নুরুল হক নুর।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়েছেন। তার মতে, মেডিকেলে কম খরচে চিকিৎসাসেবা পাওয়া কিংবা কোনো বিশেষ সুবিধা পাওয়ার প্রত্যাশা থেকে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন।
নুরুল হক নুর বলেন, শিক্ষার্থীরা যদি ব্যক্তিগত সুবিধার প্রত্যাশায় রাজনৈতিক সংগঠনকে ভোট দেন, তাহলে এ ধরনের তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখা কঠিন।
বক্তব্যে জামায়াতে ইসলামী ও তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, জামায়াত সরকার গঠন করলে তাদের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জামায়াতকে ক্ষমতায় আনার উদ্দেশ্যে জেলা প্রশাসকদের (ডিসি) নিয়োগ দিয়েছিল এমন অভিযোগও তোলেন তিনি। একই সঙ্গে জামায়াতকে এমন একটি দল হিসেবে উল্লেখ করেন, যারা তার ভাষায়, ‘উগ্র চিন্তাধারা’র অনুসারী এবং বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না।
অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে নুরুল হক নুর শিক্ষার্থীদের রাজনৈতিক সিদ্ধান্ত ও জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে নিজের সমালোচনামূলক মত তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)