ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ ক্যামেরায় অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ আগস্ট ১৮ ১৪:০১:০৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ ক্যামেরায় অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা কার্যকর করতে ৪৯০টি ক্যামেরা ও অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টো পথে চলাচল, ভুলভাবে ওভারটেকিংসহ বিভিন্ন ধরনের অপরাধ শনাক্ত করবে এই ক্যামেরা। যেখানে যে সাইন বা সিগন্যাল দেওয়া রয়েছে, তা অমান্য করলেও স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে।

তিনি বলেন, জরিমানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে চলে যাবে। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে জরিমানার তথ্য পাঠানো হবে। পরে মোবাইল বা সংশ্লিষ্ট সিস্টেম ব্যবহার করে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জনসচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাবে। এর মাধ্যমে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যুগান্তকারী ফল বয়ে আনবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই সোমবার (১৭ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২... বিস্তারিত