ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, মুগ্ধ কিশোরগঞ্জবাসী

২০২৬ আগস্ট ১৭ ২০:০৭:১৫

সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, মুগ্ধ কিশোরগঞ্জবাসী

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় সফরের প্রচলিত প্রটোকল ও আনুষ্ঠানিকতার বাইরে সাধারণ যাত্রীর মতো বাসে করে কটিয়াদী, পাকুন্দিয়া ও কিশোরগঞ্জে পৌঁছে ব্যতিক্রমী নজির তৈরি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে তরুণদের সঙ্গে সেলফি তোলা এবং স্কুলশিক্ষার্থীদের হাতে বল তুলে দেওয়ার মতো স্বাভাবিক আচরণ স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে।

রোববার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কটিয়াদীতে আসেন প্রধানমন্ত্রী। সফরের পথে সাধারণ যাত্রীদের মতো বাসে তার যাত্রার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রধানমন্ত্রীর বাসযাত্রার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অনেকে মনে করছেন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থেকেও সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার এই দৃশ্য ব্যতিক্রমী। তাঁদের মতে, এমন চলাফেরা সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর দূরত্ব কমানোর একটি প্রতীকী বার্তাও বহন করে।

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, পদ-পদবির আনুষ্ঠানিকতা দূরে রেখে সাধারণ মানুষের কাতারে দাঁড়ানোর এই দৃশ্য সত্যিই ব্যতিক্রমী। প্রধানমন্ত্রীর এমন সরলতা জেলাবাসীর নজর কেড়েছে।

শিক্ষক ও সাংবাদিক মাসুম পাঠান বলেন, একজন প্রধানমন্ত্রী সাধারণ যাত্রীর মতো বাসে করে কোনো এলাকায় আসছেন—এমন দৃশ্য আগে দেখেননি তিনি। বিষয়টি তাঁর কাছে অনেকটা স্বপ্নের মতো লেগেছে।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন বলেন, প্রধানমন্ত্রীর এমন সাধারণভাবে চলাচল মানুষের সঙ্গে তাঁর দূরত্ব কমানোর একটি সুন্দর বার্তা বহন করে। কটিয়াদীর মানুষের কাছে এটি সফরের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে।

এদিকে জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনকে ঘিরে কটিয়াদী ও পাকুন্দিয়ায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে দুই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ কর্মসূচিতে অংশ নেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দিনটিকে কটিয়াদী-পাকুন্দিয়ার জন্য ঐতিহাসিক ও স্মরণীয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে মৎস্য দিবস উপলক্ষে পোনা অবমুক্তকরণ কর্মসূচি একপর্যায়ে জনসমাগমে পরিণত হয়। সেখানে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথাও তুলে ধরেন তিনি।

কটিয়াদীতে প্রধানমন্ত্রী একটি হ্যাচারি পরিদর্শন করেন এবং মৎস্যচাষিদের মধ্যে স্বর্ণপদক প্রদান করেন।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য তাঁর পোস্টে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজনের জাঁকজমকের মধ্যে সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রীর কটিয়াদীতে পৌঁছানোর ঘটনাটি সফরে ভিন্নমাত্রা যোগ করেছে। স্থানীয়দের কাছে তাঁর এই স্বাভাবিক ও সাদামাটা চলাফেরা সফরের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে উঠেছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই সোমবার (১৭ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২... বিস্তারিত