ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
সেনাবাহিনীর ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯.২৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: এবারের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ২৬ শতাংশ। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০ হাজার ৬৬ শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯৯২ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২০৪ জন।
এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৪৫৭ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মোট ৬৫টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১০ হাজার ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯৯২ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ৬ হাজার ২০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে।
গড় পাসের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬২ দশমিক ০৯ শতাংশ, যা এক অনন্য সাফল্য বলে উল্লেখ করা হয়েছে।
এ ধারাবাহিক সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোতে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান এবং শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা বলা হয়েছে।
এ ছাড়া এ সাফল্যের পেছনে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াসের পাশাপাশি অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য