ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
জেনে নিন যুক্তরাষ্ট্রের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়
পার্থ হক: উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বড় একটি অংশ দেশটিতে অবস্থিত। বিশেষ করে প্রকৌশল শিক্ষায় গবেষণা, উদ্ভাবন এবং শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগের কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরেই বৈশ্বিক নেতৃত্ব ধরে রেখেছে।
আধুনিক গবেষণাগার, খ্যাতিমান শিক্ষক এবং অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের বিশ্বমানের একাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। প্রতিযোগিতামূলক স্কলারশিপ, গবেষণার সুযোগ এবং বিস্তৃত কর্মসংস্থানের সম্ভাবনার কারণে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। দেশজুড়ে বহুজাতিক কোম্পানি, প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও উন্নয়ন প্রতিষ্ঠানে পড়াশোনা শেষে কাজের সুযোগ রয়েছে। পাশাপাশি গবেষণায় দক্ষতা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বা গবেষক হিসেবেও ক্যারিয়ার গড়ার সুযোগ পান অনেকেই।
২০২৬ সালের U.S. News Best Graduate Engineering Schools র্যাংকিং অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেরা ১০ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও আবেদন-সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো-
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)
২০২৬ সালের U.S. News র্যাংকিংয়ে প্রকৌশল শিক্ষায় টানা শীর্ষস্থান ধরে রেখেছে এমআইটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ফি ৯০ মার্কিন ডলার। টিউশন ফি প্রোগ্রাম ও শিক্ষাবর্ষভেদে পরিবর্তিত হয়।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
প্রকৌশল শিক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। গবেষণা, উদ্ভাবন এবং সিলিকন ভ্যালির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পসংযোগের জন্য এটি বিশ্বজুড়ে সুপরিচিত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ফি ১২৫ মার্কিন ডলার। টিউশন ফি প্রোগ্রামভেদে পরিবর্তিত হয়।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (UC Berkeley)
কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে বিশ্বমানের গবেষণা পরিচালিত হয়। আন্তর্জাতিক আবেদন ফি ১৫৫ মার্কিন ডলার।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (Caltech)
গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক আবেদন ফি ১০০ মার্কিন ডলার। টিউশন ফি প্রোগ্রামভেদে পরিবর্তিত হয়।
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (Georgia Tech)
২০২৬ সালের র্যাংকিংয়ে শীর্ষ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জর্জিয়া টেক। এখানে মহাকাশ প্রকৌশল, শিল্প প্রকৌশল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ ২০টিরও বেশি বিশেষায়িত বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক আবেদন ফি ১০৫ মার্কিন ডলার।
কার্নেগি মেলন ইউনিভার্সিটি (Carnegie Mellon University)
প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বিশ্বব্যাপী পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে কোর্সভিত্তিক ও গবেষণাভিত্তিক মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। আবেদন ফি ৭৫ থেকে ১০০ মার্কিন ডলার।
মিশিগান বিশ্ববিদ্যালয় (University of Michigan-Ann Arbor)
যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির প্রকৌশল অনুষদ গবেষণা, উদ্ভাবন ও শিল্পসংযোগের জন্য বিশেষভাবে সমাদৃত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ফি ৯০ মার্কিন ডলার।
পারডু ইউনিভার্সিটি (Purdue University)
প্রকৌশল শিক্ষায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা এই বিশ্ববিদ্যালয়ে অ্যারোস্পেস, মেকানিক্যাল, সিভিল ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক আবেদন ফি ৭৫ মার্কিন ডলার।
ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন (University of Texas at Austin)
বিশ্বমানের গবেষণা ও আধুনিক গবেষণাগার সুবিধার জন্য পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে সিভিল, কম্পিউটার, পেট্রোলিয়াম ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ফি ৯০ মার্কিন ডলার।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন (University of Washington)
২০২৬ সালের র্যাংকিংয়ে শীর্ষ ১০-এ স্থান পাওয়া এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার, বায়োমেডিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ফি সাধারণত ৯০ মার্কিন ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- ইপিএস প্রকাশ করেছে ঢাকা ব্যাংক
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা