ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হারের কষ্ট নিয়ে মুখ খুললেন মেসি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। পুরো টুর্নামেন্টজুড়ে দলকে আশার আলো দেখানো লিওনেল মেসিও পরাজয়ের বেদনায় নীরব ছিলেন। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, ‘কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব... মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।’
তিনি আরও লেখেন, ‘আর পুরো একটি দেশের ভালোবাসাও সঙ্গে থাকবে, যা এই দলের পরিশ্রম ও চেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। আজ আমরা কী করেছি তা মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটি পর পর দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।’
৩৯ বছর বয়সী এই মহাতারকা ফলাফলের চেয়ে দলগত যাত্রাপথকেই বেশি গুরুত্ব দিয়েছেন। পুরো দল শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে লড়াই করেছে এবং একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে, সেই স্মৃতিগুলোই হৃদয়ে ধারণ করে রাখতে চান তিনি।
ভক্তদের উদ্দেশে দেওয়া আবেগঘন বার্তায় মেসি আরও লেখেন, ‘আমরা আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত