ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: চার বছর আগে যে দেশে বিশ্বকাপ জয়ের উল্লাসে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল, এবার সেই দেশেই বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে না পারার আক্ষেপ নিয়ে ফিরেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়ে দেশে ফেরেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এই দলে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসিসহ আরও কয়েকজন ফুটবলার।
সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনা দল। রানওয়েতেই কোচ লিওনেল স্কালোনি ও দলের সদস্যদের লাল গালিচা সংবর্ধনা এবং মিলিটারি ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছিল, স্কোয়াডের সব সদস্য একই ফ্লাইটে ফিরবেন না। সে কারণে অধিনায়ক লিওনেল মেসিকে বিমানবন্দরে দেখা যায়নি। তিনি এবং দলের আরও কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।
এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের বাইরে বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করে হাজারো আলবিসেলেস্তে সমর্থক জড়ো হন। নীল-সাদা ছাতা ও জাতীয় পতাকা হাতে তারা ফুটবলারদের ধন্যবাদ জানাতে উপস্থিত হন।
রোববার রাতে ফাইনাল শেষ হওয়ার পরপরই বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে হাজারো সমর্থক সমবেত হন। আতশবাজি ও গান-বাজনার মাধ্যমে দীর্ঘ সময় ধরে রানার্স-আপ দলকে অভিনন্দন জানান তারা।
তবে রাতের শেষভাগে উদযাপনের মধ্যে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকজন উচ্ছৃঙ্খল সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওয়াটার ক্যানন, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। আর্জেন্টাইন পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর