×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিকো পাজের

২০২৬ জুলাই ২০ ১৭:৪৬:৩০

বিশ্বকাপ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিকো পাজের

স্পোর্টস ডেস্ক: টানা চারটি বিশ্বকাপের মধ্যে তিনবার ফাইনালে উঠেও মাত্র একবার শিরোপা জিততে পেরেছে আর্জেন্টিনা। ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হলেও ২০২৬ বিশ্বকাপে সেই সাফল্য ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর বিশ্বকাপ ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন দলের তরুণ ফুটবলার নিকো পাজ।

১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর তৃতীয় শিরোপার জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৩৬ বছর। ১৯৯০ ও ২০১৪ সালের ফাইনালে খেলেও শিরোপার দেখা মেলেনি। অবশেষে ২০২২ সালে আবারও বিশ্বকাপ জেতে তারা। তবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারও অনেক দূর এগোলেও ফাইনালে স্পেনের বাধা পেরোতে পারেনি আর্জেন্টিনা।

ফাইনালের পর ভক্ত-সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তায় ২১ বছর বয়সী নিকো পাজ বিশ্বকাপ ট্রফি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

পাজ বলেন, “আজ, আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গর্বিত এই দেশ, এই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পেরে ও এমন চমৎকার মানুষদের একটি দলের অংশ হতে পেরে যারা এ পতাকার জন্য জীবন দিতে প্রস্তুত এবং প্রতি মুহূর্তে নিজেদের হৃদয় ও আত্মা উজাড় করে দেয়। আমি শুধু তাদের ধন্যবাদই জানাতে পারি।”

২০২৬ বিশ্বকাপে দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান নিকো পাজ। তবে মাত্র ২১ বছর বয়স হওয়ায়, নিজের বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন তিনি।

সেই লক্ষ্য সামনে রেখেই নিজের সর্বোচ্চটা দেওয়ার অঙ্গীকার করেছেন এই তরুণ ফুটবলার।

নিকো পাজ বলেন, “আমি কথা দিচ্ছি, এ বিশ্বকাপ ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমি আমার সবটুকু উজাড় করে দেব। স্পেন এবং সকল স্প্যানিশকে অভিনন্দন। সবসময় আর্জেন্টিনা সুখে এবং দুঃখে।”

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত