ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয়, জানুন বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়েই নয়, অর্থনৈতিক দিক থেকেও গড়েছে নতুন ইতিহাস। এবারের আসর থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আয় দাঁড়িয়েছে রেকর্ড ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা। একক কোনো ক্রীড়া আসর থেকে এত বড় অঙ্কের আয় বিশ্ব ক্রীড়াঙ্গনেও বিরল।
দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে এই হিসাব প্রকাশ করেনি। তবে সংস্থাটি শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। বিশ্বকাপ শুরুর আগে আয় বাবদ ১১ বিলিয়ন বা ১ হাজার ১০০ কোটি ডলার অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। কিন্তু বাস্তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও কয়েক বিলিয়ন ডলার বেশি আয় করেছে সংস্থাটি।
এই অতিরিক্ত আয়ের সবচেয়ে বড় উৎস ছিল আতিথেয়তা (হসপিটালিটি) এবং টিকিট বিক্রি। বিশেষ করে উচ্চমূল্যের সেকেন্ডারি টিকিট বাজার থেকে এসেছে বিপুল অর্থ। সেকেন্ডারি বাজারে টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ করে কমিশন নিয়েছে ফিফা। ফলে টিকিটের দাম যত বেড়েছে, ফিফার আয়ও তত বৃদ্ধি পেয়েছে।
বিশ্বজুড়ে সদস্য ফুটবল সংস্থাগুলোও এই অতিরিক্ত আয়ের সুফল পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এবং কতটা অর্থ বণ্টন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এই রেকর্ড আয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্যও বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ নানা বিতর্কে আলোচনায় ছিল। এমনকি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে এই আর্থিক সাফল্য তাঁর অবস্থান আরও শক্তিশালী করবে বলেই ধারণা করা হচ্ছে।
আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য ইনফান্তিনো ইতোমধ্যে ফিফার ২০০টির বেশি সদস্যসংস্থার সমর্থন পেয়েছেন। বিশাল অঙ্কের অতিরিক্ত আয়ের কারণে অনেক সদস্যসংস্থা প্রকাশ্যে তাঁর বিরোধিতা থেকে বিরত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপের এই আর্থিক সাফল্য ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও জোরালো করেছে। বর্তমান নিয়ম অনুযায়ী, ২০৩৮ সালের বিশ্বকাপ আবার যুক্তরাষ্ট্রে আয়োজন করা সম্ভব।
গত শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। তাঁর ভাষায়, ‘আপনারা আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিন, তবে কানাডা ও মেক্সিকোকে বাদ দিন।’ এ ছাড়া ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে।
এদিকে রোববার নিউ জার্সিতে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগের সন্ধ্যা পর্যন্তও ফিফার টিকিট পোর্টালে ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের টিকিট বিক্রি চলছিল। এর মধ্যে ‘ট্রফি লাউঞ্জ’ প্যাকেজের প্রতিটি টিকিটের মূল্য ছিল ৩৪ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪২ লাখ টাকা। বিশ্লেষকদের মতে, টিকিটের এই আকাশছোঁয়া দামই ফিফার রেকর্ড আয়ের অন্যতম প্রধান কারণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে যা জানা গেল
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল