ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?

২০২৬ জুলাই ২০ ১১:২৪:৪৩

২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পরই ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন ২০৩০ সালের বিশ্বকাপে। ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে এবার থাকছে বিশেষ আয়োজনও।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকার তিন স্বাগতিক দেশে।

১৯৩০ সালে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক আয়োজনের স্মরণে শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ আয়োজন করা হবে মন্টেভিডিওতে। এছাড়া ১৯৩০ সালের রানার্সআপ হওয়ায় আর্জেন্টিনায় একটি এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সদর দপ্তর থাকায় প্যারাগুয়েতে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই আসরের সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে ছয়টি স্বাগতিক দেশ। আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি শতবর্ষ উদযাপনের ম্যাচ আয়োজনের স্বীকৃতি হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েও সরাসরি ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

এদিকে ফিফা ইতোমধ্যে ২৩টি স্টেডিয়ামের পরিকল্পনা অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে স্পেনের ক্যাম্প ন্যু ও সান্তিয়াগো বার্নাব্যু, পর্তুগালের এস্তাদিও দা লুজ, মরক্কোর হাসান–২ স্টেডিয়াম, আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্টাল এবং উরুগুয়ের ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও।

ফিফার মতে, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ছয় দেশে ছড়িয়ে থাকা এই আয়োজন ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এর ফলে... বিস্তারিত