ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? যা বলছে ফিফা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আসল বিশ্বকাপ ট্রফিতে হাত দেওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি স্পর্শ করে তিনি একটি ‘অলিখিত নিয়ম’ ভেঙেছেন। তবে ফিফা জানিয়েছে, এ ধরনের দাবি সঠিক নয়।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ট্রাম্প। তার আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ায় দর্শক, সাংবাদিক ও স্টেডিয়ামের কর্মীদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়।
ম্যাচের নবম মিনিটে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও ট্রাম্পের হাতে আসল বিশ্বকাপ ট্রফিটি তুলে দেন। ট্রাম্প ট্রফিটিতে তিনবার আলতো চাপ দেন এবং পরে হাসিমুখে রোনালদোর সঙ্গে ছবি তোলেন।
ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেন, বিশ্বকাপ ট্রফি কেবল চ্যাম্পিয়নরাই স্পর্শ করতে পারেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, ট্রাম্প কি ফিফার নিয়ম ভঙ্গ করেছেন?
তবে ফিফার নির্দেশিকায় এমন কোনো বিধান নেই যে কেবল বিশ্বকাপজয়ীরাই ট্রফি স্পর্শ করতে পারবেন। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, মূল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার বিশেষ অনুমতি রাষ্ট্রপ্রধান, ফিফার কর্মকর্তাসহ সাবেক বিশ্বকাপজয়ীদের মতো নির্বাচিত ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
সে হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পের ট্রফি স্পর্শে কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেনি।
এর আগেও বিশ্বকাপ ট্রফি স্পর্শকে ঘিরে বিতর্কের নজির রয়েছে। ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের পর জনপ্রিয় গায়িকা রিহানা ট্রফি হাতে ছবি তোলায় আলোচনা সৃষ্টি হয়েছিল।
আর ২০২২ কাতার বিশ্বকাপের পর সবচেয়ে বড় বিতর্কে জড়ান খ্যাতনামা শেফ সাল্ট বে। তিনি মাঠে নেমে বিশ্বকাপ ট্রফি হাতে ছবি তোলেন এবং খেলোয়াড়দের বিরক্ত করার অভিযোগে ব্যাপক সমালোচিত হন। পরে জানা যায়, ফিফার প্রটোকল ভঙ্গের অভিযোগে তার কর্মকাণ্ড নিয়ে তদন্তও হয়েছিল।
সব মিলিয়ে ট্রাম্পের ট্রফি স্পর্শ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও, ফিফার বিদ্যমান নিয়ম অনুযায়ী তিনি কোনো বিধি লঙ্ঘন করেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত