ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যে কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: বল দখল, গোলে শট, আক্রমণ কিংবা পাল্টা আক্রমণ বিশ্বকাপের ফাইনালে প্রায় প্রতিটি বিভাগেই স্পেনের তুলনায় পিছিয়ে ছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয়ে শিরোপা হাতছাড়া হয় লিওনেল মেসিদের।
পুরো ম্যাচ বিশ্লেষণ করলে আর্জেন্টিনার এই পরাজয়ের পেছনে চারটি গুরুত্বপূর্ণ কারণ স্পষ্ট হয়ে ওঠে। আক্রমণে ধার না থাকা, মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো, এনজো ফার্নান্দেজের লাল কার্ড এবং বদলি খেলোয়াড়দের সীমিত প্রভাব এসবই শেষ পর্যন্ত শিরোপা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।
প্রথমত, স্পেনের বিপক্ষে পুরো ম্যাচেই আক্রমণে প্রয়োজনীয় সৃজনশীলতার অভাব ছিল আর্জেন্টিনার। মাঝমাঠ থেকে কিছু বল সরবরাহ হলেও আক্রমণভাগে গিয়ে বেশির ভাগ প্রচেষ্টাই ভেঙে যায়। স্পেনের রক্ষণকে নিয়মিত চাপে ফেলার মতো পরিষ্কার সুযোগ খুব কমই তৈরি করতে পেরেছিল লিওনেল স্কালোনির দল।
দ্বিতীয়ত, ম্যাচজুড়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। বলের দখল ধরে রেখে তারা আর্জেন্টিনাকে ছন্দে ফিরতে দেয়নি। ফলে আর্জেন্টিনাকে দীর্ঘ সময় রক্ষণাত্মক ফুটবল খেলতে হয়েছে এবং কার্যকর পাল্টা আক্রমণের সুযোগও সীমিত ছিল। একই সঙ্গে বল হারানোর ঘটনাও ছিল বারবার।
তৃতীয় বড় ধাক্কা আসে অতিরিক্ত সময়ের শেষদিকে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তার বিদায়ে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয় এবং মাঝমাঠ আরও দুর্বল হয়ে পড়ে। সংখ্যাগত এই সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্পেন।
চতুর্থত, দুই দলই বদলি খেলোয়াড় নামালেও সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় স্পেনের বেঞ্চ। বদলি হিসেবে মাঠে নেমেই ফেরান তরেস ১০৬তম মিনিটে জয়সূচক গোল করেন। একই সঙ্গে মিকেল মেরিনা, দানি ওলমো ও পেদ্রিও দ্রুত ম্যাচের সঙ্গে মানিয়ে নিয়ে ইতিবাচক প্রভাব রাখেন। বিপরীতে, আর্জেন্টিনার বদলি খেলোয়াড়রা উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি। বরং বারবার বডি চার্জ করে দলকে চাপে ফেলে দেন।
সব মিলিয়ে আর্জেন্টিনা শেষ পর্যন্ত লড়াই করলেও আক্রমণে কার্যকারিতার অভাব, মাঝমাঠে স্পেনের আধিপত্য, এনজো ফার্নান্দেজের লাল কার্ড এবং বদলি খেলোয়াড়দের সীমিত অবদান এই চারটি কারণই শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা থেকে বঞ্চিত করে লিওনেল মেসিদের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)