ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইয়ামালকে নিয়ে সুখবর জানাল স্পেন
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে স্পেন শিবিরে স্বস্তির খবর দিয়েছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি জানিয়েছেন, দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল পুরোপুরি সুস্থ এবং শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে শতভাগ প্রস্তুত।
ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে চোট পান ইয়ামাল। এরপরও পুরো ম্যাচ খেলেন তিনি। তবে ফাইনালের আগে দলের সঙ্গে অনুশীলনে না থাকায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্পেন কোচ।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ২২ মিনিটে পেনাল্টির ঠিক আগে লুকার সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পেয়েছিল ইয়ামাল। তখন থেকেই বেশ অস্বস্তিবোধ করছিল সে। তারপরও পুরো ম্যাচ খেলেছে ইয়ামাল। ম্যাচ শেষে বিশ্রামে ছিল সে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত আছে। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব কিছুই ইতিবাচক আছে।’
দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনেও ফিরেছেন। তিনি বলেন, ‘ফাইনালের দু’দিন আগে দলের সঙ্গে অনুশীলন করেছে ইয়ামাল। আজ (গতকাল) দলের সবাই এক সঙ্গে অনুশীলন করেছে। আগামীকাল (আজ) শেষ অনুশীলন পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’
এদিকে পেশিতে টান লাগায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছাড়েন স্পেনের রাইটব্যাক পেদ্রো পোরো। ইয়ামালের মতো তিনিও কিছু সময় দলের বাইরে ছিলেন। তবে ফাইনালের আগে পোরোও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছেন স্পেন কোচ।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত