ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ জিতবে স্পেন নাকি আর্জেন্টিনা? জানাল এআই
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণের আর বাকি মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপীয় শক্তি স্পেন।
ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। কে জিতবে বিশ্বকাপ, কার হাতে উঠবে সোনালি ট্রফি-এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী।
এই আলোচনায় যোগ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলট। তাদের পূর্বাভাসে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।
কপিলটের বিশ্লেষণ অনুযায়ী, ফাইনালে স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারাতে পারে। সম্ভাব্য গোলদাতাদের তালিকায় রয়েছেন লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবাল। পূর্বাভাসে বলা হয়েছে, ইয়ামাল ২৪ মিনিটে এবং ওইয়ারসাবাল ৭৮ মিনিটে স্পেনের হয়ে গোল করতে পারেন। অন্যদিকে আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি থেকে।
ম্যাচের ফলের পাশাপাশি সম্ভাব্য ম্যাচসেরার নামও উল্লেখ করেছে কপিলট। গোলদাতাদের বদলে স্পেনের মাঝমাঠের অন্যতম ভরসা রদ্রিকেই সম্ভাব্য ম্যাচসেরা হিসেবে দেখানো হয়েছে। কপিলটের মতে, মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে দলের সাফল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর