ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির
স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য এই বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে শনিবার রাতে পুরো দলকে নিয়ে তোলা একটি বিশেষ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অধিনায়ক লিওনেল মেসি। ছবিটির সঙ্গে তিনি দিয়েছেন হৃদয়ছোঁয়া একটি বার্তা।
ছবিতে মেসির পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যান, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। ফাইনালের আগে বিশ্রামে যাওয়ার ঠিক আগমুহূর্তে তোলা এই ছবিটিই ছিল শিরোপা লড়াইয়ের আগে পুরো আর্জেন্টিনা দলের শেষ আনুষ্ঠানিক দলীয় ফ্রেম।
ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এত বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়, পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে মূল্যবান।’
এরপর সতীর্থ এবং দলের নেপথ্যের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লেখেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন যারা এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রাখতে কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আর্জেন্টিনা এগিয়ে যাও!’
এদিকে, ফাইনালের আগে শুরুর একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবনায় রয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয় পাওয়া দল থেকে একটি পরিবর্তন আসতে পারে। জুলিয়ানো সিমেওনের জায়গায় একাদশে ফিরতে পারেন রদ্রিগো দে পল।
ডান-ব্যাক পজিশনেও রয়েছে অনিশ্চয়তা। নাহুয়েল মোলিনা একাদশে থাকবেন, নাকি গনসালো মন্তিয়েল সুযোগ পাবেন—সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য এই দুটি পরিবর্তন ছাড়া বাকি একাদশ সেমিফাইনালের মতোই অপরিবর্তিত থাকতে পারে।
বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বার শিরোপা জয়ের স্বাদ পাওয়ার পর এবার টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই মহারণের আগে মেসির বার্তা যেন পুরো দলকে স্মরণ করিয়ে দিল-শুধু ট্রফিই নয়, তাদের এই দীর্ঘ পথচলাও ইতোমধ্যে ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর