ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক: গোলবন্যা, হ্যাটট্রিক আর বিশ্বরেকর্ডে ভরপুর এক রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হলো মিয়ামি স্টেডিয়াম। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শেষ করেছে থমাস টুখেলের শিষ্যরা।
বুকায়ো সাকার চোখধাঁধানো হ্যাটট্রিকে ভর করে ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় থ্রি লায়ন্সরা। তবে ইংল্যান্ডের জয়োৎসবের রাতেও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। বিশ্বকাপে এখন তার মোট গোলসংখ্যা ২২টি।
ম্যাচের প্রথমার্ধ তুলনামূলক শান্ত থাকলেও দ্বিতীয়ার্ধেই জমে ওঠে আসল নাটক। ৪৮ মিনিটে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করার মধ্য দিয়ে ২১ গোলের মালিক লিওনেল মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েন এই ফরাসি ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদের এই তারকার ঝুলিতে এখন বিশ্বকাপের গ্রুপ পর্ব, রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল-প্রতিটি ধাপেই গোল করার অনন্য কীর্তি রয়েছে। তবে একটি আক্ষেপ এখনও রয়ে গেছে। ক্যারিয়ারে খেলা তিনটি বিশ্বকাপের কোনো সেমিফাইনালেই এখন পর্যন্ত গোল করতে পারেননি তিনি।
গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে এমবাপ্পে
ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও সবার ওপরে উঠে গেছেন এমবাপ্পে। তার সংগ্রহ ১০ গোল ও ৪ অ্যাসিস্ট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের শীর্ষ তালিকা—
১. কিলিয়ান এমবাপ্পে — গোল: ১০, অ্যাসিস্ট: ৪২. লিওনেল মেসি — গোল: ৮, অ্যাসিস্ট: ৪৩. আর্লিং হালান্ড — গোল: ৭, অ্যাসিস্ট: ০৪. জুড বেলিংহাম — গোল: ৭, অ্যাসিস্ট: ১৫. হ্যারি কেইন — গোল: ৬, অ্যাসিস্ট: ১৬. উসমান দেম্বেলে — গোল: ৬, অ্যাসিস্ট: ২
এমবাপ্পের দুর্দান্ত এই পারফরম্যান্সের পর রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী মেসির সামনে এখন শুধু দলকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করানোর লক্ষ্যই নয়, বরং এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুট এবং বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পুনরুদ্ধারেরও কঠিন সমীকরণ। সেই লক্ষ্য পূরণে ফাইনালে স্পেনের বিপক্ষে মেসিকে অন্তত ২টি গোলের সঙ্গে ১টি অ্যাসিস্ট করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত