ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপে লজ্জার ইতিহাস গড়ল ফ্রান্স
স্পোর্টস ডেস্ক: এই ম্যাচে একের পর এক গোল হজম করে ফুটবল ইতিহাসে নতুন এক বিব্রতকর অধ্যায়ের সাক্ষী হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
সেমিফাইনালে হারের পর বিদায় নেওয়া দুই দলের কাছেই ম্যাচটি ছিল সান্ত্বনার। তবে ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের জন্য তা দুঃস্বপ্নে রূপ নেয়। খেলার ৩ ও ১৬ মিনিটে পরপর দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে ফরাসিরা।
ফরাসি ফুটবলের পরিসংখ্যানভিত্তিক মাধ্যম ‘স্ট্যাটসডুফুট’-এর তথ্য অনুযায়ী, ফ্রান্সের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোল হজমের ঘটনা ঘটল।
এর আগে ২০০৮ সালে রোমানিয়ার বিপক্ষে একটি ম্যাচে প্রথম ২০ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। পাশাপাশি বিশ্বকাপে টানা দুই ম্যাচে অন্তত দুটি করে গোল হজম করার অভিজ্ঞতাও তাদের সর্বশেষ হয়েছিল ১৬ বছর আগে।
তবে প্রথমার্ধে ফরাসিদের দুর্ভোগ সেখানেই থেমে থাকেনি। বিরতিতে যাওয়ার ঠিক আগে বুকায়ো সাকা আরও দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। ফলে প্রথমার্ধেই চার গোল হজম করে ইতিহাসের সবচেয়ে বিব্রতকর রেকর্ড গড়ে ফ্রান্স। বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এর আগে কখনোই প্রথমার্ধে চার গোল হজম করতে হয়নি দলটিকে।
বিরতির সময় ফরাসি ফুটবলারদের নিষ্প্রভ ও উদ্দেশ্যহীন পারফরম্যান্সের তীব্র সমালোচনা হয়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে ছিল ব্যাপক কৌতূহল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান ১-৪ করেন। এরপর ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোল ফ্রান্সকে ম্যাচে ফেরার আশা দেখায়, স্কোরলাইন দাঁড়ায় ২-৪।
পরে এমবাপ্পে ও উসমান দেম্বেলে আরও একটি করে গোল করলেও বুকায়ো সাকা ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের নৈপুণ্যে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা। এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর