ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে সতর্ক করলেন দেশটির কোচ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে সতর্কবার্তা দিয়েছেন দেশটির কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো এই কোচের মতে, আর্জেন্টিনা এমন একটি দল, যারা প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলতে এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ওস্তাদ।
স্প্যানিশ দৈনিক এল পাইস-কে দেওয়া সাক্ষাৎকারে দেল বস্ক বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যাদের বিপক্ষে খেলা খুবই কঠিন। চাইলে তাদের "ভীষণ ঝামেলার প্রতিপক্ষ" বলা যায়। তারা জানে, ম্যাচ জিততে ঠিক কী করতে হয়।’
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ফাইনালে স্পেন কিছুটা এগিয়ে। তবে আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং কঠিন প্রতিপক্ষ হিসেবে তাদের মানসিকতা সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে।’
৭৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ স্পেনের এবারের পারফরম্যান্সেরও প্রশংসা করেন। তাঁর ভাষায়, ‘এই টুর্নামেন্টে স্পেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তারা ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং আত্মবিশ্বাস ও স্থিরতার দারুণ উদাহরণ দেখিয়েছে।’
আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর