ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালের আগে নতুন শঙ্কা, দাবানলের ধোঁয়ায় সতর্ক ফিফা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই নতুন এক উদ্বেগ সামনে এসেছে। কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বায়ুর মানের অবনতি হওয়ায় বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ফিফা ও যুক্তরাষ্ট্র সরকার।
সিবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগে বায়ুর মানের পরিস্থিতি পর্যালোচনায় হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে। তবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কানাডা-মিনেসোটা সীমান্তসংলগ্ন এলাকায় শতাধিক দাবানলের ধোঁয়া ইতোমধ্যে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়তে শুরু করেছে। পরিবেশগত কারণে মেজর লিগ সকারের (এমএলএস) শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ম্যাচ স্থগিত করা হয়েছে।
হোয়াইট হাউসও বিষয়টিকে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছে।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন কর্মকর্তা ফিফার সদর দপ্তরে কাজ করছেন এবং আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।’
এদিকে নিউইয়র্ক সিটি এফসির ডিফেন্ডার কেভিন ও'টুল জানিয়েছেন, অনুশীলনের সময় তিনি ধোঁয়ার প্রভাব অনুভব করেছেন। তবে তার মতে, এত বড় ম্যাচ আয়োজনের ক্ষেত্রে এটি অন্তরায় হয়ে দাঁড়াবে না।
কেভিন বলেন, ‘আজ সকালে অনুশীলনে গিয়ে দেখেছি বায়ুর মান অবশ্যই একটি বিষয় ছিল। তবে এটি আমাকে অনুশীলন থেকে বিরত রাখেনি।’
এ মুহূর্তে বিশ্বকাপ ফাইনালের সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। তবে ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্য ও আবহাওয়া বিশেষজ্ঞরা নিয়মিত বায়ুর মান মূল্যায়ন করবেন এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত