ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইয়ামালের চোট নিয়ে সবশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়া স্পেন শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছেন লামিনে ইয়ামাল। শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া শঙ্কা কেটে গেছে। ইতালির প্রথিতযশা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, তরুণ এই উইঙ্গার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে শুরুর একাদশেই থাকবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাব্রিজিও রোমানো লিখেছেন, ‘লামিনে ইয়ামাল শুরুর একাদশে থাকবেন। শতভাগ ফিট তিনি এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।’
তার তথ্য অনুযায়ী, উরুর অস্বস্তির কারণে ইয়ামাল নিয়মিত অনুশীলনে অংশ নেননি। তবে এটি গুরুতর কোনো সমস্যা নয় এবং ফাইনালে তাকে শুরুর একাদশেই দেখা যাবে।
আগামী ২০ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের মাত্র তিন দিন আগে দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন ১৯ বছর বয়সী এই তারকা উইঙ্গার। একই সঙ্গে তার বাঁ উরুতে ব্যান্ডেজও দেখা যাওয়ায় স্পেন শিবিরে উদ্বেগ তৈরি হয়েছিল।
চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা লামিনে ইয়ামাল। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় তিনি প্রতিপক্ষের রক্ষণভাগকে একের পর এক চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। ফলে বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি বা পূর্ণ ফিট না থাকা স্পেনের জন্য বড় ধাক্কা হতে পারত। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই শঙ্কা আপাতত কেটে গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত