ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গোল্ডেন বুট-বল-গ্লাভ, কার হাতে উঠবে সেরা সম্মান?
স্পোর্টস ডেস্ক: মুল উত্তেজনা, নাটকীয়তা ও রোমাঞ্চে ভরা ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র দুটি ম্যাচ ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফলে দলগত শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের লড়াইও এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আগামী রোববার নিউজার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচ শেষে ফিফা ঘোষণা করবে আসরের সেরা খেলোয়াড়দের নাম। টুর্নামেন্ট শেষে দেওয়া হবে ছয়টি বড় ব্যক্তিগত পুরস্কার, যার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনটি হলো গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভ।
গোল্ডেন বুটের দৌড়ে মেসি-এমবাপে
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। সমান গোল হলে অ্যাসিস্ট সংখ্যা বিবেচনা করা হয়। সেখানেও সমতা থাকলে কম সময় মাঠে থেকে অবদান রাখা খেলোয়াড় এগিয়ে থাকেন।
এবারের আসরে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেকে ঘিরে। দুজনেরই গোল সংখ্যা আটটি। তবে অ্যাসিস্টে এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির অ্যাসিস্ট চারটি, এমবাপের তিনটি। ফলে ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ফলই নির্ধারণ করতে পারে এই পুরস্কারের ভাগ্য।
বর্তমান গোলদাতাদের তালিকা:
লিওনেল মেসি (আর্জেন্টিনা) - ৮ গোল, ৪ অ্যাসিস্ট
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) - ৮ গোল, ৩ অ্যাসিস্ট
হ্যারি কেইন (ইংল্যান্ড) - ৬ গোল, ১ অ্যাসিস্ট
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) - ৬ গোল, ১ অ্যাসিস্ট
উসমান দেম্বেলে (ফ্রান্স) - ৬ গোল, ২ অ্যাসিস্ট
মিকেল ওয়ারজাবাল (স্পেন) - ৫ গোল, ১ অ্যাসিস্ট
গোল্ডেন বলের সবচেয়ে বড় দাবিদার মেসি
বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। ২০২২ সালে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সুপারিশের ভিত্তিতে টুর্নামেন্ট কভার করা স্বীকৃত সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন সেরা ফুটবলার।
বিশ্বকাপ ইতিহাসে সব সময় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়ই যে গোল্ডেন বল জিতেছেন, এমন নয়। ২০০৬ সালে জিনেদিন জিদান, ২০১৪ ও ২০২২ সালে লিওনেল মেসি এবং ২০১৮ সালে লুকা মদ্রিচ রানার্সআপ দলের হয়েও এই পুরস্কার জিতেছিলেন। কারণ ফাইনাল শুরুর আগেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে দুইবার গোল্ডেন বল জিতেছেন মেসি। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা এবারও পুরস্কারটির সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। তার পাশাপাশি আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।
গোল্ডেন গ্লাভে গোলরক্ষকদের লড়াই
বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ। ২০২২ আসরে এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। গোলরক্ষকদের মূল্যায়নে গুরুত্বপূর্ণ সেভ, ক্লিন শিট এবং ম্যাচে সামগ্রিক প্রভাব বিবেচনায় নেওয়া হয়।
১৯৯৪ সালে চালু হওয়া এই পুরস্কারটি ২০১০ সাল পর্যন্ত ‘লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড’ নামে পরিচিত ছিল। সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে গোল্ডেন গ্লাভ জয়ীদের বেশিরভাগই পরে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন।
এবারের আসরে গোলরক্ষকদের পারফরম্যান্সও ছিল বিশেষভাবে আলোচিত। কেপ ভার্দের ভোজিনহা দুর্দান্ত সব সেভ করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। তার পাশাপাশি আলোচনায় রয়েছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।
বিশ্বকাপের শেষ দুই ম্যাচ শেষে নির্ধারিত হবে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর ভাগ্য। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে লিওনেল মেসি এবং গোল্ডেন গ্লাভের লড়াইয়ে ভোজিনহাই সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি