ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল নিয়ে শঙ্কা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ হওয়ার কথা থাকলেও, কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলের বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে খেলোয়াড়, সমর্থক ও আয়োজকদের জন্য সতর্কবার্তা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত, যা নিউইয়র্ক সিটির খুব কাছেই। কানাডার দাবানলের ধোঁয়া এ অঞ্চলে ছড়িয়ে পড়ায় দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, “কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর ছড়িয়ে পড়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এটি শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্তদের জন্য নয়, সবার জন্যই অস্বাস্থ্যকর।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বায়ুর মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দার জন্য ঝুঁকিপূর্ণ। আজ যদি কেউ বাইরে দৌড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটি বাদ দেওয়াই ভালো।”
অন্যদিকে, নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান।”
এ অবস্থায় স্থানীয় প্রশাসন সবাইকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়; উত্তর যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাও এর আওতায় রয়েছে। এরই মধ্যে খারাপ বায়ুর মানের কারণে শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে।
ফলে বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে বায়ুর মান নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। যদিও এখন পর্যন্ত ফিফা ফাইনাল ম্যাচের সূচি পরিবর্তন বা স্থগিতের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় নজর রাখছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন