ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নদের বিশেষ উপহার দেবে ফিফা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য এবার নতুন চমক নিয়ে এসেছে ফিফা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়ন রিং। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএর আদলে তৈরি এই স্মারক উপহার পাবেন বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ।
আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই উদ্যোগের ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা জানিয়েছে, মোট ২০২৬টি চ্যাম্পিয়ন রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের। বাকি ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘এর মাধ্যমে ফিফা ফুটবলে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির অন্যতম জনপ্রিয় ঐতিহ্যকে যুক্ত করছে।’
চ্যাম্পিয়ন রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং তাদের জন্য বিশেষভাবে তৈরি করা নকশা।
ফিফার তথ্য অনুযায়ী, ফাইনাল শেষে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রথমে প্রতীকী বা অস্থায়ী চ্যাম্পিয়ন রিং দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য আলাদাভাবে ৩০টি কাস্টমাইজড রিং তৈরি করা হবে।
প্রতিটি রিংয়ে থাকবে পৃথক সিরিয়াল নম্বর। পাশাপাশি দেওয়া হবে একটি প্রামাণিকতার সনদ, যা নিশ্চিত করবে সেটি ফিফার তৈরি আসল চ্যাম্পিয়ন রিং।
এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপে নতুন একটি ঐতিহ্যের সূচনা করতে যাচ্ছে ফিফা। এবার থেকে বিশ্বকাপজয়ী দল শুধু ট্রফিই নয়, স্মৃতিচিহ্ন হিসেবে বিশেষ চ্যাম্পিয়ন রিংও পাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর