ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আর্জেন্টিনার বাড়তি সুবিধা নিয়ে যা জানাল মেসি
স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও ফিফাকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, গত চার বছর ধরেই আর্জেন্টিনাই বিশ্বের সেরা দল এবং পরপর দুই বিশ্বকাপের ফাইনালে ওঠাই তার প্রমাণ।
বিশ্বকাপ শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অভিযোগ উঠে আসে। কারও দাবি, ফিফা আগেই মেসির হাতে ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। আবার কেউ অভিযোগ করেন, আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বিশেষ সুবিধা পাচ্ছে এবং ভিএআরের সিদ্ধান্তও তাদের পক্ষেই যাচ্ছে। তবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর এসব সমালোচনার জবাব দেন মেসি।
আর্জেন্টাইন অধিনায়ক বলেন, 'এই কথাগুলো খুব কষ্ট দেয়। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। সেটা কারও পছন্দ হোক বা না হোক। পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কেউ আমাদের বিশেষ সুবিধা দেয়নি। এই দল নিজেদের সামর্থ্য দিয়েই এখানে এসেছে।'
চলতি বিশ্বকাপে একাধিকবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির মতে, ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলে সমালোচনার মাত্রা আরও বেড়ে যেত। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে তারা সেই সুযোগ কাউকে দেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে অযৌক্তিক কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানি আমরা কতটা ভালো খেলি। তাই কে কী বলল, তা নিয়ে ভাবি না। তবে কিছু বলার আগে সবার একটু চিন্তা করা উচিত, যেন পরে আফসোস করতে না হয়।'
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, 'আমি নিশ্চিত, দিয়েগো ওপরে বসে হাসছেন। এই দিনটা তার কাছেও বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় আমরা তার উদ্দেশেই উৎসর্গ করছি।'
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে এখন তাদের সামনে শেষ প্রতিপক্ষ স্পেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত