ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ম্যাচের টিকিটের পুরো অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে
স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মানবিক উদ্যোগেরও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে অনুষ্ঠিত একটি ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলের মানুষের সহায়তায় আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ)-কে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। অসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরাইলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল নরওয়ে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।
টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বক্তব্যে লিসা ক্লাভেনেস বলেন, এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া জরুরি ছিল, যারা গাজায় প্রতিদিন জীবন রক্ষার কাজ করছে এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না।
আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের অবদান দীর্ঘদিনের। বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে সহায়তা দেওয়ার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত ‘অ্যামাজন ফান্ড’-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।
মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপে প্রশংসা কুড়িয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার আগে শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল আর্লিং হলান্ডের দল। এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে ‘ভাইকিংসরা’ কোয়ার্টার ফাইনালের পথ নিশ্চিত করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত