ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ফাইনালের আগে সুখবর পেল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে লিওনেল মেসির দলের জন্য এসেছে আরও একটি সুখবর। সর্বশেষ প্রকাশিত লাইভ ফিফা র্যাংকিংয়ে ফ্রান্সকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান দখল করেছে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ শুরুর সময় ১৮৭৪.৮১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। তবে ২ জুলাই প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসে ফ্রান্স। সে সময় ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্তও শীর্ষস্থান ধরে রেখেছিল দিদিয়ের দেশ্যমের দল। তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বড় ধাক্কা খায় ফরাসিরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এই জয়ে ২৬.৯০ রেটিং পয়েন্ট যোগ হওয়ায় মেসিদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭। ফলে তারা আবারও ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে।
অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩০.৮২ রেটিং পয়েন্ট অর্জন করেছে স্পেন। এর ফলে ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে স্পেন ছিল র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। পরে ফ্রান্স শীর্ষে ওঠায় আর্জেন্টিনা নেমে যায় দ্বিতীয় এবং স্পেন তৃতীয় স্থানে।
সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্স এখন ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সংগ্রহ ১৮৮৯.৪২ পয়েন্ট।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। যদিও চলতি বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।
লাইভ ফিফা র্যাংকিংয়ের ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং মেক্সিকো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)